সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৩%বাতাস ৮ কিমি/ঘ

মাছের খামারে দুর্বৃত্তদের বিষ, মরলো দেড়শ মণ মাছ

গাজীপুরের কালীগঞ্জে মাছের খামারে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে খামারটির প্রায় দেড়শ মণ মাছ মরে গেছে। উপজেলার নাগরী ইউনিয়নের ভাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গাজীপুরের কালীগঞ্জে মাছের খামারে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে খামারটির প্রায় দেড়শ মণ মাছ মরে গেছে। উপজেলার নাগরী ইউনিয়নের ভাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে স্থানীয় ওই মাছের খামারের মালিক ও ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী গোলাম কিবরিয়া সাংবাদিকদের বিষয়টি জানান। এর আগে তিনি গত শুক্রবার কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, তিনি কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভাসানিয়া এলাকায় জমি কিনে শখ করে সেখানে মাছের খামার করেছেন। কিন্তু শখের ওই খামারে দুইদিন আগে কে বা কারা রাতের আঁধারে বিষ ঢেলে দিয়েছে। এতে ওই আইনজীবীর মৎস্য খামারের সব মাছ মরে ভেসে উঠেছে।

এসআই জাকির আরও জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং অভিযোগের সত্যতাও পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আইনজীবী গোলাম কিবরিয়া জানান, গত ১৩ অক্টোবর তার মাছের খামারের কেয়ারটেকার মোকলেস তাকে ফোন করে জানায় যে, পুকুরের মাছ মরে ভেসে উঠছে। পরে তিনি এসে দেখেন তার মাছের খামারে অবমুক্ত করা বিভিন্ন প্রজাতির প্রায় দেড়শ মণ মাছ মরে ভেসে উঠেছে।

ঢাকা টাইমসসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

কুয়াকাটার চর বিজয়ে নীল ভেরডিটার ফ্লাইক্যাচার, বৃষ্টিভেজা পাখিকে সারিয়ে ছাড়লেন জেলে

কুয়াকাটার নির্জন চর বিজয়ে দেখা মিলেছে শীতের পরিযায়ী ভেরডিটার ফ্লাইক্যাচারের; প্রায় ২৩০ একরের চরে বন বিভাগ বলছে ৮-১০ প্রজাতির পাখি আর লাল কাঁকড়ার বিচরণ, কিন্তু নজরদারির লোকবল ও নৌযান নেই।

বাংলাভিশন৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

আন্দিজের ৪,৮০০ মিটার উচ্চতায় নতুন গিরগিটি, পেরুতে প্রজাতি দাঁড়াল ২৯৬

পেরুর আরেকিপা অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৮০০ মিটারের বেশি উচ্চতায় ৬-৮ সেন্টিমিটারের নতুন প্রজাতির গিরগিটি লিওলেইমাস আর্কাইপেনসিসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা; গবেষণাটি ডাইভারসিটি সাময়িকীতে প্রকাশিত।

আজকের পত্রিকা৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

জলবায়ু ঝুঁকিতে থাকা ২৫ দেশ ঋণে দেউলিয়ার পথে, ঢাকায় বললেন নাশিদ

বে অব বেঙ্গল কনভারসেশনের সমাপনীতে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলেন, অভিযোজনে জাতীয় আয়ের প্রায় ৩০ শতাংশ ব্যয় করছে মালদ্বীপ; প্রবাল ও ম্যানগ্রোভের মতো প্রকৃতিভিত্তিক সমাধান বাঁধের চেয়ে অনেক সস্তা।

সমকাল৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)