রান্নাবান্নারান্নাঘরে পাওয়া গেলো ১০ ফুট লম্বা অজগর
চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি বাড়ির রান্নাঘরে আঁড়ার সঙ্গে পেঁচিয়ে ছিল ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর। বাড়ির লোক দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। পরে যুবসমাজ নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে অজগরটি উদ্ধার করেন। বস্তাবন্দি করে গহীন পাহাড়ে অবমুক্ত করা হয় অজগরটি।












