সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

মৌলভীবাজারে গন্ধগোকুলের ৩ বাচ্চা উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে তিনটি গন্ধগোকুলের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার বড়চেগ এলাকা থেকে বাচ্চাগুলো উদ্ধার করে বন বিভাগ।

বাংলাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জে তিনটি গন্ধগোকুলের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার বড়চেগ এলাকা থেকে বাচ্চাগুলো উদ্ধার করে বন বিভাগ।

শ্রীমঙ্গলের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মো. তাজুল ইসলাম গন্ধগোকুলের বাচ্চা তিনটি উদ্ধারের খবর নিশ্চিত করে বলেন, বড়চেগ এলাকার একটি বাড়িতে গন্ধগোকুলের বাচ্চাগুলো রয়েছে খবর পেয়ে সেখানে যাই। রোববার তিনটি বাচ্চা নিয়ে মা গন্ধগোকুল নিজ বাসস্থান থেকে বের হয়ে ওই বাড়িতে গিয়েছিল। বাড়িতে কবুতর ও কোয়েল পাখির খামার থাকায় সেখানে আক্রমণ করে। পরে বাড়ির লোকজন বাচ্চা তিনটিকে আটকে ফেললেও মা গন্ধগোকুলটিকে আটকাতে পারেনি।

তাজুল আরও বলেন, বাচ্চাগুলো মায়ের কাছে ফেরত দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু কবুতর ও কোয়েল পাখির 'ক্ষতি করে বলে' ওই বাড়ির সদস্যরা চায়নি। পরে আমরা তিনটা বাচ্চা উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে রেখেছি পরিচর্যার জন্য। কিছুদিন পরিচর্যার পর একটু বড় হলে বাচ্চাগুলো লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জারড ওয়াইল্ড লাইফের সহপ্রতিষ্ঠাতা সোহেল শ্যাম বলেন, একটি ফেসবুক গ্রুপে শাবক তিনটি আটকে রাখার খবর দেখে বন বিভাগকে জানাই। তারপর বন বিভাগের সঙ্গে মিলে শাবকগুলো উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, গন্ধগোকুলের বাচ্চা তিনটির বয়স এক মাসের কিছু বেশি। এ কারণে ছানাগুলোকে লাউয়াছড়া জাতীয় উদ্যানেরর জানকিছড়া ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।

ওমর ফারুক নাঈম/আরএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()