পরিবেশঅযত্নে ভুগছে গাজীপুর সাফারি পার্ক, ধুঁকছে প্রাণী
জীববৈচিত্র সমৃদ্ধ গাজীপুর সাফারি পার্ক ক্রমেই তার জৌলুস হারাচ্ছে। এক সময় যেখানে সাধারণ মানুষের ব্যাপক সমাগম হতো, এখন সেখানে দর্শনার্থী হাতেগোনা। এর জন্য অব্যবস্থাপনা, প্রাণীদের প্রতি অবহেলা আর সঠিক তদারকির অভাবকে দায়ী করেছে সাধারণ মানুষ।












