সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৮২%বাতাস ৭ কিমি/ঘ

বরগুনায় ১০২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ১০২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এ সময় হরিণ শিকারে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ১০২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এ সময় হরিণ শিকারে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি হলেন, পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকার বাসিন্দা মো. রুস্তম আলীর ছেলে মো. লিটন (৪৯)।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ৩টার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের একটি দল। অভিযানের সময় ওই এলাকা থেকে অবৈধভাবে সংরক্ষিত ১০২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। একই সঙ্গে হরিণ শিকারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. লিটনকে আটক করা হয়।

এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উদ্ধারকৃত হরিণের মাংস ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নুরুল আহাদ অনিক/আরএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

মতামত

ব্রি ধান১১৫: উচ্চ ফলনের কালো চাল কৃষকের নতুন সুযোগ, লিখেছেন এম আব্দুল মোমিন

দেশের প্রথম উচ্চ ফলনশীল কালো চালের জাত ব্রি ধান১১৫ হেক্টরে গড়ে ৭.৪ টন ফলন দেয়; ভালো বীজ, প্রশিক্ষণ, মান নিয়ন্ত্রণ আর বাজার সংযোগ থাকলে এ চাল কৃষকের লাভ ও মানুষের পুষ্টিতে কাজে আসবে বলে মনে করেন ব্রির কর্মকর্তা ড. এম আব্দুল মোমিন।

ডেইলি বাংলাদেশ২ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

কপ৩১-এ ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চাইবে বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় কপ৩১-এর ১১-১২ নভেম্বরের ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান; বাংলাদেশ সেখানে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন ও বড় নির্গমনকারী দেশগুলোর জবাবদিহি দাবি করবে।

বাসস২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
দৈনন্দিন

ভর্তুকি ৫০০-৬০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, পণ্যের দাম বাড়বে না

ব্যাংক ঋণের সুদ ও পরিচালন ব্যয় কমিয়ে আর বাণিজ্যিক পণ্য বিক্রি বাড়িয়ে চলতি অর্থবছরে ভর্তুকি ৫০০ থেকে ৬০০ কোটি টাকা কমানোর লক্ষ্য নিয়েছে টিসিবি; চার-পাঁচ বছরে স্বনির্ভর হওয়ার পরিকল্পনা, তবে ভর্তুকির পণ্যের দাম বাড়ছে না।

দৈনিক বাংলা২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)