সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

মানবতার মাধ্যমেই হোক থার্টি ফার্স্ট নাইট উদযাপন

ফারিয়া ইসলাম

পরিবেশ

ফারিয়া ইসলাম

প্রতিবছর থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে সারা বিশ্বে জাঁকজমকপূর্ণ নানা আয়োজন করা হয়। বাইরের দেশের এই ভিন্ন সংস্কৃতি একবিংশ শতাব্দীতে এসে আমাদের সংস্কৃতিতেও মিশে যাচ্ছে। ব্যয়ের নামে প্রতিবছর অপচয় হচ্ছে কোটি কোটি টাকা। একই সঙ্গে পরিবেশেরও নানাবিধ ক্ষতি সাধিত হচ্ছে। হঠাৎ উচ্চ শব্দ ও আতশবাজির বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে পড়ে ঘুমন্ত মানুষ, অসুস্থ রোগী, শিশু ও প্রবীণরা। বাদ যায় না নিরীহ প্রাণীরাও। আতঙ্কে ঝরে পড়ে লাখ লাখ পাখির প্রাণ। অসহায় ও ভীত চোখে হামাগুড়ি দিয়ে আশ্রয় খোঁজে বহু প্রাণী।

আচ্ছা! যে সংস্কৃতিতে মানুষ আতঙ্কগ্রস্ত হয়, হাজার হাজার প্রাণীর জীবন ঝরে যায় এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সে সংস্কৃতি কি কখনো কোনো সুস্থ মস্তিষ্কের চিন্তাভাবনার অংশ হতে পারে? ক্ষণিকের এই আজগুবি আতশবাজি আর উচ্চ শব্দের গান-বাজনা কি সত্যিই উদযাপনের নাম হতে পারে?

থার্টি ফার্স্ট নাইট আসলে কী? এর প্রকৃত অর্থ ও সঠিক চিন্তাভাবনা কী আমরা কি কখনো ভেবে দেখেছি? একটি বছর চলে যাওয়া মানে আমাদের জীবনের একটি অধ্যায় পৃথিবী থেকে বিদায় নেওয়া। একটি বছর চলে যাওয়া মানে আমাদের আয়ুর একটি অংশ ফুরিয়ে যাওয়া। এই অধ্যায়গুলো কি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ নয়? এর জন্য কি আমাদের অন্তত সামান্য অনুশোচনা হওয়া উচিত নয়?

থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা যেতে পারে কিছু ভালো কাজের মধ্য দিয়ে। আমরা ইচ্ছে করলেই আমাদের চিন্তাধারাকে একটু ভিন্ন পথে নিতে পারি। উদযাপন করতে পারি মানবিক ও কল্যাণমূলক কাজের মাধ্যমে।

আমাদের চারপাশে অনেক মানুষ আছে, যারা ফুটপাতে কিংবা রাস্তার আনাচে-কানাচে অনাহারে দিন কাটায়। সারাদিনে পেটে জোটে না একবেলা খাবার। তীব্র শীতে তারা কাঁপতে থাকে, অথচ নেই কোনো শীতবস্ত্র। যে টাকা দিয়ে থার্টি ফার্স্ট নাইটের নামে অপচয় করা হয়, সেই টাকা দিয়ে যদি একজন অনাহারী মানুষকেও পেটভরে খাওয়ানো যায় কিংবা কোনো অসহায় মানুষকে শীতের কাপড় দেওয়া যায় তবুও মানবতা বেঁচে থাকবে।

একটি ছোট্ট ভালো কাজের মধ্য দিয়েই আমরা আত্মিক প্রশান্তি লাভ করতে পারি। ভালো কাজ করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। তাই আসুন, থার্টি ফার্স্ট নাইটে সামাজিক যোগাযোগমাধ্যমে জাঁকজমকপূর্ণ আতশবাজি আর উচ্চ শব্দের গান-নাচের ছবি শেয়ার না করে ছড়িয়ে দিই মানবতার ছবি। ছড়িয়ে দেওয়া হোক দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর গল্প।

আরও পড়ুনদক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশবিয়েতে মেহেদি পরা আজকের নয়, ৫০০০ বছরের ঐতিহ্য

লেখক: শিক্ষার্থী, ভৈরব সরকারি মহিলা কলেজ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()