শাকসবজিমিরসরাইয়ে ১৮০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ
চট্টগ্রামের মিরসরাইয়ে চলতি মৌসুমে ১৮০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ করেছেন কৃষকেরা। উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার কৃষকেরা এখন সবজি পরিচর্যায় ব্যস্ত। কিছু সবজি বাজারে বিক্রিও শুরু হয়েছে। ভালো দামও পাচ্ছেন চাষিরা। বেশিরভাগ সবজি তুলতে আরও ১৫ দিন থেকে ১ মাস সময় লাগতে পারে।












