জৈববৃক্ষমেলায় গাছের সঙ্গে সমানতালে বিক্রি হচ্ছে সার-মাটি
রাজধানীর আগারগাঁওয়ে চলমান বৃক্ষমেলায় গাছের সঙ্গে সঙ্গে বিক্রি হচ্ছে মাটিও। মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারি ও পরিবেশ সংগঠনগুলো শুধু চারা নয়, গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার জৈব ও খনিজ মাটিও বিক্রি করছেন।












