ফসলকুমড়া বড়িতে সচ্ছলতা ফিরছে গ্রামীণ পরিবারে
শীতের কাকডাকা ভোরে অন্যরা যেখানে লেপের নিচে আরাম করে ঘুমাচ্ছেন, সেখানে পাবনার গৃহিণীরা কেউ পাটায় বাটছেন আবার কেউ মেশিনে ডালের পেস্ট বানাতে ব্যস্ত। এরপর এর সঙ্গে পাকা চাল কুমড়া, কালোজিরা ও অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি করছেন কুমড়া বড়ি।












