ফলরোদে পুড়ে যাচ্ছে পাকা লিচু, দাম পাচ্ছেন না চাষিরা
পাবনার ঈশ্বরদীতে তীব্র খরা ও কড়া রোদের কারণে লিচুর চামড়া পুড়ে কালচে হয়ে যাচ্ছে। চামড়া পোড়া বিবর্ণ লিচু নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। কম দামে এ লিচু বিক্রি করে ক্ষতির মুখে পড়ছেন তারা। লিচুর জন্য বিখ্যাত ঈশ্বরদী উপজেলায় এখন চলছে রসালো বোম্বাই লিচু সংগ্রহ ও বাজারজাতকরণের কাজ। লিচু চাষি, বাগান মালিক, ব্যবস












