পরিবেশকবরের ফুলগাছ চুরি, প্রতিশোধ না নিয়ে গ্রামজুড়ে দেড় হাজার গাছ রোপণ
দাদি ও বাবার কবরের পাশে শখ করে রোপণ করা তিনটি ফুলগাছ চুরি হয়ে যায়। সেই ঘটনায় ক্ষোভ বা প্রতিশোধের পথ না বেছে উল্টো পুরো গ্রাম ফুলে ফুলে সাজানোর উদ্যোগ নিয়েছেন এক যুবক। চোরকে শিক্ষা দিতে এবং এলাকায় ফুলগাছ চুরি বন্ধ করতে ৫০০ বাড়ির সামনে ১ হাজার ৫০০ ফুলগাছ রোপণ করেছেন ফরিদপুর সদরপুর উপজেলার সদর ইউনিয়নের












