লাইভস্টকউজ্জ্বল মিয়ার শখের জোড়া মহিষ, দাম হাঁকছেন ২৭ লাখ
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরের বাসিন্দা উজ্জ্বল মিয়া। সারা বছরই দেশের বিভিন্ন পশুর বাজারে পদচারণা থাকে তার। বিভিন্ন হাট থেকে উন্নত জাতের মহিষ সংগ্রহ করে লালন-পালন করেন। এ বছর তার শখের দুটি মহিষ ক্রেতাদের নজর কেড়েছে। এক জোড়া মহিষের ওজন ৫৫ মণ। দুটি মহিষের দাম হাঁকা হচ্ছে ২৭ লাখ টাকা।












