মৎস্যসুন্দরবনে সাপের কামড়ে জেলের মৃত্যু
সুন্দরবনের দুবলারচরে শুঁটকি শুকানোর সময় সাপের কামড়ে মনিরুল গাজী (২৪) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
মৎস্যসুন্দরবনের দুবলারচরে শুঁটকি শুকানোর সময় সাপের কামড়ে মনিরুল গাজী (২৪) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
ফসলচট্টগ্রামের মিরসরাইয়ে চলতি মৌসুমে আবাদ করা আমনের ধানক্ষেতে আক্রমণ করছে কারেন্ট পোকা। এতে দিশেহারা হয়ে পড়েছেন অনেক কৃষক। উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে পোকা দমনে ও কৃষকদের পরামর্শ দিতে মাঠ পর্যায়ে না যাওয়ার অভিযোগ রয়েছে। তবে কৃষি কর্মকর্তারা এমন অভিযোগ অস্বীকার করেছেন।
শাকসবজিএকসময় গ্রামাঞ্চলের পথে-ঘাটে, আনাচে-কানাচে ও বাঁধের রাস্তায় কোনো ধরনের পরিচর্যা ছাড়াই বেড়ে উঠতো কাঁটা বেগুনের গাছ। এ গাছে অতিরিক্ত কাঁটা থাকায় একে কাঁটা গাছ বলা হয়। এ গাছকে এক ধরনের আগাছা বলা চলে। তবে এ গাছকে এখন কাজে লাগিয়ে গ্রাফটিং (কাটিং কলম) পদ্ধতিতে টমেটো চাষ শুরু করেছেন চাষিরা।
পরিবেশনওগাঁর ধামইরহাটে বিষধর চন্দ্রবোড়া একটি সাপ ধরা পড়েছে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ঘুকসি বিলের পাশের একটি বাগান থেকে সাপটি ধরে স্কুলছাত্র সাকিব হাসান।
শাকসবজিএবার শীতকালীন সবজির উচ্চ ফলন হয়েছে শেরপুরে। জেলার প্রতিটি বাজারেই আসতে শুরু করেছে শীতের সবজি। ব্রহ্মপুত্র নদের পাড়ে সবচেয়ে বড় পাইকারি বাজারেও জমে উঠেছে কেনাবেচা। তবে আমদানি বেশি হওয়ায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকরা। এর প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও।
এগ্রোটেকরাইস ট্রান্সপ্লান্টার বা ধানের চারা রোপণ যন্ত্রের উপযোগী ট্রে'তে ম্যাট টাইপ চারা উৎপাদনে একটি সাশ্রয়ী বীজ বপন যন্ত্র উদ্ভাবন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের বিজ্ঞানীরা।
পরিবেশপঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ইকোপার্কের একটি হরিণ মারা গেছে। কিছুদিন আগে আরও দুটি হরিণ মারা যায় সেখানে। ভারসাম্যহীন পরিবেশ, শীতের তীব্রতা, নিরাপত্তা সংকট এবং অবহেলার কারণে হরিণ মারা যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
শাকসবজিসিলেটের সীমান্ত উপজেলা জৈন্তাপুরে গত কয়েক বছর ধরে সবজির চাষ বেড়েছে। উপজেলার এক ইউনিয়নেই সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন চার শতাধিক কৃষক। অথচ চার থেকে পাঁচ বছর আগেও এই ইউনিয়নের লোকজন পাথর কোয়ারিতে কাজ করতেন। কিন্তু সরকার পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা দিলে তারা শাকসবজি চাষে মনোযোগী হন।
পরিবেশছোট্ট এক জীব পিঁপড়া। আমার-আপনার আশেপাশে কতই তো দেখতে পাওয়া যায়। আমরা কি একবার ভেবেছি ওদের নিয়ে? পরিশ্রম, সময়ানুবর্তিতা, একতাবদ্ধতা ও শৃঙ্খলার উদাহরণ হিসেবে প্রকৃতিতে পিঁপড়ার জুড়ি মেলা ভার। পিঁপড়ারা অভাবে পড়ে না। ওদের দুর্ভিক্ষ নেই। লাখো লাখো পিঁপড়া নিজেরাই নিজেদের খাবার খুঁজে নিতে সুদক্ষ।
ফসলফরিদপুরে ওষধি ও পুষ্টিগুণসমৃদ্ধ 'ব্ল্যাক রাইস' চাষ করে তরুণ কৃষি উদ্যোক্তা হাসিবুল হাসান রন্টি সফল হয়েছেন। প্রায় দুই বিঘা জমিতে এ ধানের চাষ করেছেন তিনি। এতে বাম্পার ফলন হয়েছে। ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে হাসিবুল হাসান রন্টির ধান ক্ষেত। তার বাড়ি ফরিদপুর শহরের আলীপুর।
পরিবেশদিনাজপুরে বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের ধান। এবার বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ না থাকায় আমনের ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। এছাড়া বাজারে ধানের দাম নিয়েও খুশি তারা। এই দাম অব্যাহত থাকলে কৃষকদের বাড়তি যে ব্যয় হয়েছে তা পুষিয়ে যাবে।
পরিবেশপ্রজাপতি সংরক্ষণে সচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বসছে প্রজাপতি মেলা। আগামী ২ ডিসেম্বর দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।
এগ্রোবিজপুরো অগ্রহায়ণ মাস মূলত আমন ধান কাটার মৌসুম। তবে এর আগেই গাইবান্ধায় আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। মাঠের সোনালি ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।