ফলআগামী সপ্তাহে বাজারে আসছে চাঁপাইয়ের আম, প্রস্তুত হচ্ছে আড়ত
চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম দেশজুড়েই সমাদৃত। দেশের অনান্য জেলায় আম কেনাবেচা হলেও এখনও শুরু হয়নি এ জেলায়। তবে দেশের বৃহত্তম আমবাজার কানসাটে আমের আড়ত তৈরি ও মেরামতের কর্মযজ্ঞ চলছে পুরোদমে। জুনের প্রথম সপ্তাহ পরেই বাজারে আম আসতে শুরু করবে এমনটাই আশা কৃষি বিপণন কর্মকর্তাদের।












