পরিবেশকামড় খেয়ে সাপ নিয়ে বাড়ি গেলেন বৃদ্ধা
জমিতে জাগ দেওয়া পাট সরানোর সময় বিষধর গোখড়া সাপের কামড়ে আহত হন ৫৫ বছর বয়সী মুরশিদা খাতুন। এরপর তিনি জীবিত সাপটি ধরে নিয়ে বাড়ি ফেরেন। পরে পরিবারের লোকেরা সাপটিকে প্লাস্টিকের কৌটায় আটকে রোগীসহ হাসপাতালে নিয়ে যান।












