মৎস্যধানি জমি ধ্বংস করে অবাধে পুকুর খনন, জলাবদ্ধতায় হাজারো কৃষক
সিরাজগঞ্জের তাড়াশ জুড়ে তিন ফসলি ধানি জমিতে চলছে অবাধে পুকুর খনন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে 'ম্যানেজ' করে আইনের তোয়াক্কা না করেই ফসলি জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে। যত্রতত্র পুকুর খননের ফলে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে হাজার হাজার বিঘা জমি স্থায়ী জলাবদ্ধতার শিকার হচ্ছে।












