সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

সিরাজগঞ্জে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪০৪ টন

সিরাজগঞ্জে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। পৌষের কনকনে ঠাণ্ডা হিমেল বাতাসে দোল খাচ্ছে সরিষার ফুল। আর এ ফুল থেকে এবার মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০৪ টন। এ লক্ষ্য বাস্তবায়নে জেলার ৯টি উপজেলায় সরিষা ক্ষেতের পাশে পাঁচ শতাধিক চাষি তাদের খামারের মৌ বাক্স স্থাপন করেছে। এ

লাইভস্টক

সিরাজগঞ্জে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। পৌষের কনকনে ঠাণ্ডা হিমেল বাতাসে দোল খাচ্ছে সরিষার ফুল। আর এ ফুল থেকে এবার মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০৪ টন। এ লক্ষ্য বাস্তবায়নে জেলার ৯টি উপজেলায় সরিষা ক্ষেতের পাশে পাঁচ শতাধিক চাষি তাদের খামারের মৌ বাক্স স্থাপন করেছে। এ মধু সংগ্রহের সময় মৌমাছির পরাগায়নের ফলে সরিষার ফলন বাড়বে বলে আশা করেছেন কৃষি বিভাগ।

মৌচাষিরা বলছেন, মধু উৎপাদন অব্যাহত রাখতে ও মৌমাছি বাঁচাতে সরিষা ফুলে অযাচিত কীটনাশক ব্যবহার বন্ধে কৃষকদের সচেতনতা বৃদ্ধি জরুরি।

জেলা কৃষি বিভাগ জানায়, এ বছর জেলায় ৯০ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আর এ থেকে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০৪ টন।

চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা জানান, এবার এ উপজেলায় ১০ হাজার৪৭০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। হলুদ ফুলে ছেয়ে গেছে পুরো মাঠ। প্রায় ৫ হাজার মৌবক্স মধু সংগ্রহের জন্যবসানো হয়েছে। আরও বক্স বসানোর প্রস্তুতি চলছে।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াসমিন সুমী বলেন, এ উপজেলায় এবার ২৪ হাজার ৬০৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এ সরিষার ফুল থেকে মধু সংগ্রহে স্থানীয় মৌচাষি ছাড়াও অন্যত্র থেকে অনেকেই এসেছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) মোহাম্মদ রেজাউল হক বলেন, মৌমাছি মধু সংগ্রহের সময় ফুলে ফুলে উড়ে পরাগায়ন ঘটায়। এতে শষ্যের উৎপাদন ১৫ শতাংশ বাড়ে। ফলে মধু চাষি ও কৃষক উভয় লাভবান হয়। উৎপাদিত মধু মাঠ থেকে দেশের বড় বড় কোম্পানি কিনে বাজারজাত করে। প্রতি কেজি মধু ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একেএম মঞ্জুরে মওলা বলেন, এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে সরিষা চাষ করা হয়েছে। আর কৃষকরা উন্নত জাতের বীজ ব্যবহার করায় ভালো ফলনের আশা। একই সঙ্গে মৌ চাষিরা সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে গিয়ে যেন স্থানীয়ভাবে কোনো সমস্যায় না পড়ে সে জন্য উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছেন তারা।

এম এ মালেক/এনএইচআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()