সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

যমুনায় ইলিশ ধরায় ৪ জেলের জরিমানা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেড় লাখ মিটার জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।

মৎস্য

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেড় লাখ মিটার জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার যমুনা নদীর বৃদাশুরিয়া, পয়লা, দত্তকান্দি, উমারপুর ও ফুলহারা নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন- একই উপজেলার উমারপুর গ্রামের জাকির মোল্লা (৫৫), মমিন মোল্লা (২২), ইয়ামিন (২০) ও দক্ষিণ জোতপাড়া গ্রামের শাহাবুদ্দিন (৪৫)। এসব জেলের কাজ থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জাগো নিউজকে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ ধরায় আজ অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে প্রত্যেক জেলেকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে দেড় লাখ মিটার জাল আগুনে পুড়ে বিনষ্ট ও জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এনএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()