সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

যমুনায় ইলিশ না ধরার প্রতিজ্ঞা জেলেদের

সিরাজগঞ্জ সদরে যমুনা নদীতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত (২২ দিন) ইলিশ না ধরার প্রতিজ্ঞা নিয়েছেন জেলেরা। যমুনায় নিয়মিত মাছ শিকার করা শতাধিক জেলে হাত তুলে এ প্রতিজ্ঞা নেন।

মৎস্য

সিরাজগঞ্জ সদরে যমুনা নদীতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত (২২ দিন) ইলিশ না ধরার প্রতিজ্ঞা নিয়েছেন জেলেরা। যমুনায় নিয়মিত মাছ শিকার করা শতাধিক জেলে হাত তুলে এ প্রতিজ্ঞা নেন।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন প্রাঙ্গণে 'মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪' সফলকরণের লক্ষ্যে জনসচেতনতা সভা ও মৎস্যজীবীদের ভিজিএফ চাল বিতরণকালে এ প্রতিজ্ঞা করেন তারা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান। তিনি তার বক্তব্যে মা ইলিশ সংরক্ষণ এবং প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং উপস্থিত সবাইকে এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

জেলেরা প্রতিজ্ঞা করে বলেন, আমরা কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকতে চাই না। সরকারি কর্মসূচিতে সহযোগিতা করে মা ইলিশ রক্ষা করতে চাই।

এসময় সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন ও ক্ষেত্র সহকারী গোলাম রাব্বিসহ জেলেরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()