মৎস্যমাছের মান ও মাইক্রোপ্লাস্টিক মিনিটে শনাক্তে ফ্লুরোসেন্স প্রযুক্তির দুই গবেষণাগার পবিপ্রবিতে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্লুরোসেন্স ফিঙ্গারপ্রিন্টিং ও কেমোমেট্রিকস প্রযুক্তির দুটি গবেষণাগার চালু হয়েছে, যেখানে মাছ ও সামুদ্রিক খাদ্যের সতেজতা, ভেজাল ও মাইক্রোপ্লাস্টিক কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটে শনাক্তের পদ্ধতি তৈরি হচ্ছে।
