ভিডিওঢাকার উত্তরখানে মেহেরুন্নেসার ছাদকৃষি | পর্ব ১৮১ | Rooftop Farming
তিনতলা বাড়ি, মাত্র ১৩’শ বর্গফুটের ছাদ। কিন্তু গাছের ভীড়ে এখানে যেন তিল ধারণের ঠাঁই নেই। ঘনবসতিপূর্ণ এই উদ্ভিদ পরিবার গড়েছেন মেহেরুননেছা মায়া। এই ঘনবসতিপূর্ণ হয়ে ওঠার কারণ তার নিামটির সঙ্গে মেলানো। গাছ গাছালির প্রতি তার অপরিসীম মায়া। কোনোটিই ফেলতে চান না, কোনোটির প্রতিই অবজ্ঞা বা অনীহা নেই।








