ঢাকা বিশ্বিবিদ্যালয়ের সরকারি কোয়ার্টারে সমৃদ্ধ ছাদকৃষি আয়োজন করেছেন গণিত বিভাগের প্রফেসর ড. শহিদুল ইসলাম ও তার স্ত্রী। প্রতিদিনের কৃষি অনুশীলনের ভেতর দিয়ে তারা মেটাচ্ছেন পারিবারিক পুষ্টি চাহিদা।
ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাসভবনের ছাদগুলো একসময় খালিই ছিল। দিনে দিনে সেগুলো রঙিন হয়ে উঠছে কৃষির ছোঁয়ায়। এখানে কৃষিকাজে যুক্ত হচ্ছেন অধ্যাপক পরিবারের সদস্যরা। গণিত বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলামের স্ত্রী নাসরিন ইসলাম আট বছর আগে একটু আধটু কৃষিচর্চা শুরু করেন। সেই উদ্যোগই আজ পরিণত হয়েছে সমৃদ্ধ কৃষিক্ষেত্রে।





মন্তব্য
(০)