ব্যবসায়ি আব্দুল কাদের শত ব্যস্ততার ফাঁকে একটু প্রশান্তি খোঁজার তাগিদে ছাদকৃষি শুরু করেন। ৬ তলা ভবনের ৩ হাজার ৭০০ বর্গফুটের এই ছাদকৃষি দেড়বছর আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম।
লক্ষ্য করছি এখানে অনেক কিছুই বদলে গেছে। বদলে গেছেন আব্দুল কাদের নিজেও।
বাড্ডা হাতিরঝিল পাড়ের আব্দুল কাদেরের বাড়ির উপরিভাগে সৌন্দর্য আর উৎপাদন মন ভরে যাওয়ার মতই। দেখুন, গোটা ছাদ জুড়েই নান্দনিক সবুজের আয়োজন। শ্রীবৃদ্ধি পেয়েছে কৃষির অনুশীলনেও।





মন্তব্য
(০)