লাইভস্টকভৈরবে পশুর হাটে ক্রেতাদের ভিড়, কেনাবেচা চলছে হরদম
কিশোরগঞ্জের ভৈরবে জমে উঠেছে কোরবানির পশুর হাট। শেষ মুহূর্তে গরু-ছাগলের কেনাবেচা চলছে হরদম। হাটে এখন শহরের বাসিন্দাদের উপস্থিতিই বেশি। তাদের অনেকে পছন্দের পশু কিনছেন। জেলার ভৈরবের নাটালের গরুর হাটসহ বাঁশগাড়ি, মেন্দিপুর ও গজারিয়া এলাকার পশুর হাটগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।












