সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

‘জনস্বার্থে হাট দেই, কী করার আছে করো’ বললেন অধ্যক্ষ

কোরবানির ঈদ উপলক্ষে নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুমতি ছাড়াই বসানো হয়েছে পশুহাট। ইজারাদারের দাবি, জেলা প্রশাসন দিয়েছে অনুমতি। তবে জেলা প্রশাসক বলছেন, কোনো অনুমতি দেননি তিনি।

লাইভস্টক

কোরবানির ঈদ উপলক্ষে নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুমতি ছাড়াই বসানো হয়েছে পশুহাট। ইজারাদারের দাবি, জেলা প্রশাসন দিয়েছে অনুমতি। তবে জেলা প্রশাসক বলছেন, কোনো অনুমতি দেননি তিনি।

সোমবার (২৬ জুন) বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই কলেজ মাঠে হাট বসিয়েছেন ইজারাদার। এর আগেও কলেজ খোলা থাকা অবস্থায় আরও দুটি হাট বসানো হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, অধ্যক্ষ ও কমিটির সদস্যরা আর্থিকভাবে লাভবান হওয়ায় অবৈধভাবে বসানো হয়েছে হাট। এতে গরু বাঁধার খুঁটির ফলে খানাখন্দে খেলার মাঠ নষ্ট ও ঘাস মরে গেছে। কলেজের মাঠ রক্ষা ও শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ তৈরির লক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পশুহাট অন্য জায়গায় সরিয়ে নেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।

মোস্তাকিম বিল্লা নামের নবম শ্রেণীর এক ছাত্র জানায়, ক্লাস চলাকালেও হাট বসানো হয়েছে। পর দিন স্কুলে এসে পায়ে গোবর লাগছে। এছাড়া গন্ধ তো আছেই। পাশে কচুকাটা স্কুলে তো হাট বসে না, তাহলে আমাদের কেন বসলো।

বঙ্গবন্ধুর মোড় এলাকার ফরহাদ হোসেন নামের এক অভিভাবক বলেন, প্রভাব খাটিয়ে প্রিন্সিপাল এ অনুমতি দিয়েছে। এ অবস্থায় মাঠটা নষ্ট হয়ে যাবে। যা ঘাস আছে মরে যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক অভিভাবকের দাবি, অধ্যক্ষ জুয়েল টাকা নিয়ে গরুর হাট বসিয়েছেন। এটাতে কমিটির কিছু লোকজনও আছেন। টাকার লোভে শিক্ষার্থীদের অসুবিধা করছে।

গরুর হাটের বিষয়ে জানতে চাইলে পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জুয়েল জাগো নিউজকে বলেন, কোনো অনুমতি নেওয়ার দরকার হয় না। জনস্বার্থে গরুর হাট দেই। কোন টাকা পয়সা নেইনি। আপনার কী করার আছে করো, কী করার আছে করনি যা।

হাট ইজারাদারের সহকারী নুর ইসলাম বলেন, 'আমরা ডিসি, এসপি, ইউএনও সবার অনুমতি নিয়েই হাট বসিয়েছি। এখানে ৫০ বছর থেকে হাট বসাই আমরা। আলাদা অনুমতির প্রয়োজন নেই।

হাট ইজারাদার মো. রাজু জাগো নিউজকে বলেন, আমি ডিসি, ইউএনও ও ওসির অনুমতি নিয়েছি। কাগজ আছে। তবে কাগজ দেখতে চাইলে টালবাহানা করে এড়িয়ে যান তিনি।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে জনস্বার্থে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে হাট বসাতে পারে। তবে অনুমতি ছাড়া হাট বসাতে পারেন না।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার জাগো নিউজকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে হাট বসানোর অনুমতি আমরা দেইনি। এ সংক্রান্ত কোনো কাগজও কাউকে দেইনি। অবৈধভাবে হাট বসানো হলে আমরা হাট বন্ধ করে দেবো।

এ বিষয়ে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জাগো নিউজকে বলেন, কলেজ মাঠে গরুর হাট বসানোর বিষয়ে আমি জানি না। আমি কোনো অনুমতি দেই নাই। ইউএনওকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

এর আগেও ২১ জুন কলেজ খোলা থাকা সত্ত্বেও সদর উপজেলার মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে অবৈধভাবে বসানো হয়েছিল পশুহাট।

রাজু আহম্মেদ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()