সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

ভৈরবে পশুর হাটে ক্রেতাদের ভিড়, কেনাবেচা চলছে হরদম

কিশোরগঞ্জের ভৈরবে জমে উঠেছে কোরবানির পশুর হাট। শেষ মুহূর্তে গরু-ছাগলের কেনাবেচা চলছে হরদম। হাটে এখন শহরের বাসিন্দাদের উপস্থিতিই বেশি। তাদের অনেকে পছন্দের পশু কিনছেন। জেলার ভৈরবের নাটালের গরুর হাটসহ বাঁশগাড়ি, মেন্দিপুর ও গজারিয়া এলাকার পশুর হাটগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

লাইভস্টক

কিশোরগঞ্জের ভৈরবে জমে উঠেছে কোরবানির পশুর হাট। শেষ মুহূর্তে গরু-ছাগলের কেনাবেচা চলছে হরদম। হাটে এখন শহরের বাসিন্দাদের উপস্থিতিই বেশি। তাদের অনেকে পছন্দের পশু কিনছেন। জেলার ভৈরবের নাটালের গরুর হাটসহ বাঁশগাড়ি, মেন্দিপুর ও গজারিয়া এলাকার পশুর হাটগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে ভৈরব পৌর শহরে নাটাল সংলগ্ন গরুর হাটে গিয়ে দেখা যায়, ক্রেতারা পছন্দের পশু কিনতে কোরবানির হাটে ভিড় করেছেন। হাটে ছোট-বড় দেশ- বিদেশি নানা জাতের ষাড়, বলদ, বকনা, মহিষ ও ছাগল উঠতে দেখা গেছে।

ওই হাটে গরু নিয়ে আসা স্থানীয় ব্যাপারী ও বিক্রেতারা জানিয়েছেন, কোরবানির পশু বেচাকেনা বেশ জমে উঠেছে। ক্রেতারা এখন দামের দিকে না তাকিয়ে পছন্দের পশু কিনছেন। বাজারে ১ লাখ টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকা দামের গরু-মহিষ রয়েছে। এছাড়া ১০-২০ হাজার টাকা দামের বিভিন্ন জাতের ছাগল রয়েছে।

উপজেলার আগানগর গ্রামের খামারি রোমান মিয়া জাগো নিউজকে বলেন, ছয়টি বড় গরু নিয়ে বাজারে এসেছিলাম। চারটি গতকাল সোমবার বিক্রি করে দিয়েছি। আজ দুটি বলদ গরু বিক্রি করেছি। এরমধ্যে একটির দাম ১ লাখ ৭০ হাজার টাকা, অন্যটি ১ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

তিনি জানান, হাটে শেষ মুহূর্তে ক্রেতাদের ভিড় বেড়েছে। ক্রেতারা কোরবানির উদ্দেশে পছন্দের পশু কিনছেন। দরদামের চেয়ে ক্রেতারা এখন পছন্দের পশু কিনতেই বেশি মনোযোগী।

কালিপুরের বাসিন্দা ব্যবসায়ী রায়হান মিয়া বলেন, প্রতি বছরই ঈদের দু-একদিন আগে কোরবানির গরু কিনি। আজ বাজারে এলাম গরু কিনতে। অনেক ঘুরে পছন্দমতো ১ লাখ ৭৫ হাজার টাকায় একটি বলদ গরু কিনেছি।

রাজীবুল হাসান/এমকেআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()