মৎস্যরাজবাড়ীতে জাল ও ইলিশসহ নৌকা জব্দ
মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর পদ্মা নদীর অংশে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা একটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা নিলামে ৩৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।












