সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

সীতাকুণ্ডে ম্যাজিস্ট্রেট দেখে ইলিশ রেখে পালালেন জেলেরা

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে ইলিশ ধরা ও বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে ইলিশ রেখে পালিয়ে গেছেন জেলেরা।

মৎস্য

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে ইলিশ ধরা ও বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে ইলিশ রেখে পালিয়ে গেছেন জেলেরা।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা কমিশনার (ভূমি) আব্দুল আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তবে জেলেরা পালিয়ে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা ইলিশ মাছ ধরে সমুদ্র পাড় ও উপজেলার বিভিন্ন স্থানে বিক্রির জন্য অবস্থান করছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দেখে মাছ রেখে জেলেরা পালিয়ে গেছেন। তাদের ফেলে যাওয়া প্রায় ২৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

‎উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ্ ‎বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক ৪ অক্টোবর থেকে আগামী ২২ দিন সারা দেশে ইলিশ মাছ বিক্রয়, মজুত, সরবরাহ নিষেধ রয়েছে।‎

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গত বছরের তুলনায় এবারের অভিযান আরও জোরালো করা হবে। কেউ যেন নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে। প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদের সজাগ থাকতে হবে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()