দৈনন্দিনবরগুনায় জেন্ডার ভূমিকা বদলের প্রতিযোগিতায় স্ত্রীদের সামনে পেঁয়াজ-মরিচ বাটলেন স্বামীরা
২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বরগুনা সদরের জাঙ্গালিয়া গ্রামে স্ত্রীদের সামনে পেঁয়াজ ও শুকনা মরিচ বাটলেন ১০ জন পুরুষ। পারিবারিক কাজে পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করতে বেসরকারি সংস্থা জাগো নারীর সপ্তাহব্যাপী 'জেন্ডার রোল শিফটিং গেম' এভাবে শেষ হয়।
