ফলচুয়াডাঙ্গায় আমের কেজি ৯-৩৫, দাম নিয়ে হতাশ চাষি-ব্যবসায়ীরা
চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম পাড়ার দুই সপ্তাহ পার হয়েছে। আঁটি, গুটি ও বোম্বাইয়ের বাজারে পাওয়া যাচ্ছে হিমসাগর আমও। কিন্তু গত মৌসুমের তুলনায় দাম প্রায় অর্ধেকে নেমেছে। জাত ভেদে পাইকারি বাজারে প্রতি কেজি আমের দাম ৯-৩৫ টাকা পড়ছে। দাম এমন থাকলে লোকসানের আশঙ্কা করছেন আমচাষি ও ব্যবসায়ীরা।












