পরিবেশবৃষ্টিতে ক্ষেতেই ভাসছে কৃষকের ধান
যশোরের শার্শায় কয়েকদিনের মাঝারি বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিভিন্ন এলাকার শত শত বিঘার বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। ক্ষেতে কেটে রাখা পাকা ধান পানিতে ভাসছে। সঙ্গে ভাসছে কৃষকের স্বপ্নও। এবার ফলন ভালো হলেও আবহাওয়া পরিস্থিতি ও শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান ঘরে তুলতে না পেরে বিপাকে পড়েছেন তারা।












