পরিবেশখরতাপে বন্দি বৃষ্টি, পানিশূন্য বীজতলায় দিশেহারা কৃষক
চলতি বছরের জুলাই মাসে বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের চেয়ে প্রায় ৫০ শতাংশ কম। তাপমাত্রায় বিশ্বব্যাপী গড়েছে রেকর্ড। আগস্ট মাসেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এসময় ফসলের মাঠ পানিতে টইটম্বুর থাকার কথা থাকলেও উল্টো ফেটে চৌচির। কোথাও কোথাও সেচে চলছে চাষাবাদ।












