সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

জিআই আম উৎপাদনে স্বীকৃতি পেতে যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ৪০ চাষি

ভৌগোলিক নির্দেশক পণ্যের (জিআই) আম উৎপাদনকারী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ৪০ জন খিরসাপাত আম চাষি।

ফল

ভৌগোলিক নির্দেশক পণ্যের (জিআই) আম উৎপাদনকারী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ৪০ জন খিরসাপাত আম চাষি।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে 'ভৌগোলিক নির্দেশক পণ্যের বাণিজ্যিকীকরণের চ্যালেঞ্জ উত্তরণের উপায়' শীর্ষক সেমিনারে এ কথা জানান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (জিআই) জিল্লুর রহমান।

এর আগে সকালে জিআই খিরসাপাত আম উৎপাদনকারীর স্বীকৃতি দিতে জেলার ৪০ জন আম চাষির নাম রেজিস্ট্রেশন করা হয়।

সেমিনারে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (জিআই) জিল্লুর রহমান বলেন, সরকারের প্রচেষ্টায় জিআই পণ্য খিরসাপাত আম উৎপাদনকারী নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে উৎপাদনকারীদের দোরগোড়ায় এসে সেবা প্রদানের উদ্বোধন হলো। এতে চাষিরা লাভবান হবেন। আরও উন্নত হবে চাঁপাইনবাবগঞ্জে খিরসাপাত আম চাষ।

তিনি আরও বলেন, জিআই পণ্য হিসেবে খিরসাপাত আমের ব্র্যান্ডিং প্রক্রিয়া আরও বাড়বে। এতে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম দেশ ও বিদেশে আরও পরিচিত বাড়বে। এমনটা হলে উৎপাদনকারীরা ন্যায্যমূল্য পাবেন।

সেমিনারে বক্তব্য দেন- পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার জিল্লুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত ও চাঁপাইনবাবগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলামসহ অন্যরা।

সোহান মাহমুদ/এসজে/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()