পরিবেশগেজেট জারি: ২০৩০ সাল পর্যন্ত সংরক্ষিত বনের গাছ কাটা যাবে না
দেশের জীববৈচিত্র্য রক্ষায় ২০৩০ সাল পর্যন্ত সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চল থেকে কোনো গাছ কাটা যাবে না। গত বছর মন্ত্রিসভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের পর রোববার (১৯ মার্চ) এ বিষয়ে গেজেট জারি করেছে সরকার।












