পরিবেশদাবদাহ থেকে মুক্তি পেতে গাছ লাগালো রাবি ছাত্রলীগ
চলমান দাবদাহ প্রশমিত করতে ও টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনের প্রয়াসে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ দশ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।











