সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

হাটের টাকা ভাগাভাগি নিয়ে ছাত্রলীগকর্মীকে গুলি

গরুর হাটের টাকার ভাগাভাগি নিয়ে মো. রিফাতুল ইসলাম (২২) নামে এক ছাত্রলীগকর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে।

লাইভস্টক

গরুর হাটের টাকার ভাগাভাগি নিয়ে মো. রিফাতুল ইসলাম (২২) নামে এক ছাত্রলীগকর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে।

রোববার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মদিনা ভবনের নিচে এ ঘটনা ঘটে।

এক ছাত্রলীগ নেতা গুলি করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই নেতা।

আহত ছাত্রলীগকর্মী মো. রিফাতুল ইসলাম সোনাইমুড়ীর মো. সিরাজুল ইসলামের ছেলে। কিছুদিন আগে তিনি সৌদি আরব থেকে দেশে আসেন।

তাকে প্রথমে বজরা হাসপাতাল ও পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার বাম পায়ে লেগেছে গুলি।

স্থানীয় সূত্র জানায়, সোনাইমুড়ি হাইস্কুল মাঠে কোরবানির গরুর হাটের টাকার ভাগাভাগি নিয়ে উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের নেতৃত্বে সাইফুল, জয়নাল, মিজানুর রহমান শশী, সবুজ, রিধনসহ ৮-১০ জন মদিনা ভবনের নিচে আসেন। এসময় রাসেলের এলোপাতাড়ি গুলিতে ছাত্রলীগ কর্মী রিফাতুল ইসলাম পায়ে গুলিবিদ্ধ হন।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা রাসেল মাহমুদ জাগো নিউজকে বলেন, গরুর হাটের টেন্ডার পেতে দরপত্র দাখিল করেন ছয়জন। পরে তাদের মধ্যে সমন্বয় করে দেওয়ার কথা থাকলেও টাকার ভাগ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সিনিয়ররা বসে সেই সমস্যা মীমাংসা করেছেন। আমিও উপস্থিত ছিলাম ওই বৈঠকে। তবে সংঘর্ষের ঘটনায় উপস্থিত ছিলাম না আমি। এ ব্যাপারে কিছুই জানি না। একটি পক্ষ আমাকে ফাঁসাতে অপপ্রচার চালাচ্ছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত একজনকে হাসপাতালে পাঠিয়েছি। তদন্ত চলছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()