সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

দাবদাহ থেকে মুক্তি পেতে গাছ লাগালো রাবি ছাত্রলীগ

চলমান দাবদাহ প্রশমিত করতে ও টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনের প্রয়াসে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ দশ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরিবেশ

চলমান দাবদাহ প্রশমিত করতে ও টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনের প্রয়াসে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ দশ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ও আবাসিক হলগুলোর সামনে শতাধিক বৃক্ষরোপণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও জুন মাসে আরও ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে বলে কর্মসূচিতে জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, চলমান তাপপ্রবাহ মানুষের জীবনযাত্রাকে ব্যাপকভাবে ব্যাহত করছে। এরকম পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিবছরই লক্ষাধিক বৃক্ষরোপণ করে থাকে। তারই ধারাবাহিকতায় তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনের প্রয়াসে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ দশ দিনে ৫ লাখ বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে রাবি ছাত্রলীগ প্রথম দিনে শতাধিক বৃক্ষরোপণ করেছে এবং জুন মাসে আরও ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি পালন করবে।

বৃক্ষরোপণ সম্পর্কে জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাবি শাখা ছাত্রলীগ ১০০টি চারাগাছ রোপন করেছে। এগুলোর যথাযথ পরিচর্যার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হল ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দের নির্দেশনা প্রদান করা হয়েছে। আগামী জুন মাসে আরও ১০ হাজার বৃক্ষরোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছি আমরা।

মনির হোসেন মাহিন/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()