সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

ছাত্রলীগকর্মীদের কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান

চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

ফসল

চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার (২৪ এপ্রিল) সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি ও খাদ্যশস্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার কারিগর বাংলাদেশের মানুষের আশা-ভরসার কেন্দ্রস্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উন্নয়ন দর্শনের বড় অংশজুড়ে রয়েছে কৃষি ও কৃষক। কৃষি উন্নয়নে তাই তিনি গ্রহণ করেন যুগান্তকারী সব পদক্ষেপ। এ কারণেই বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও চরম খাদ্যঘাটতির মধ্যেও দেশের কৃষকের মুখে হাসি ধরে রেখে মানুষের খাদ্যের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এতে আরও বলা হয়, কৃষি উন্নয়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, কৃষি গবেষণায় বিপুল অর্থের জোগান, বিভিন্ন আবহাওয়া সহিষ্ণু জাত উদ্ভাবন, খরা ও লবণাক্ততা উপযুক্ত কৃষিব্যবস্থা, উচ্চ ফলনশীল জাত প্রচলন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি-মৎস্য-গবাদি পশুপালন, ডিজিটালাইজেশনের মাধ্যমে কৃষকের উৎপাদিত পণ্যের সরাসরি বিপণন ব্যবস্থা, প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতিরোধ, ন্যায্যমূল্যে সার ও জ্বালানি তেল সরবরাহ, সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন ও স্বল্পমূল্যে বিদ্যুৎ বিতরণ, সড়ক উন্নয়ন ও সেতু নির্মাণের মাধ্যমে কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে কৃষকের কায়িক শ্রম কমিয়ে আনা ইত্যাদি উদ্যোগের ফলে কৃষিবন্ধু শেখ হাসিনা দেশকে খাদ্যদ্রব্যে আত্মনির্ভরশীল করেছেন।

ছাত্রলীগ নেতৃদ্বয় বলেন, খনা তার বচনে বলেছেন, 'উঠান ভরা লাউ শসা, খনা বলে লক্ষ্মীর দশা'। আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা খনার ন্যায় দেশবাসীকে প্রতিটি বাড়িকে একটি করে খামার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। দেশের এক ইঞ্চি মাটিও যেন অনাবাদি না থাকে, পতিত জমিতে যেন ফসল উৎপাদন ও গবাদি পশুপালন করা হয় সে নির্দেশ দিয়েছেন। শুধু নির্দেশ প্রদানই নয়, তার বাসভবন গণভবনকে তিনি একটি আদর্শ কৃষি খামারে পরিণত করেছেন। পিতৃভূমি গোপালগঞ্জে পারিবারিক জমি দান করেছেন সমন্বিত কৃষি ব্যবস্থায় কাজে লাগাতে। এসব আহ্বান ও উদ্যোগে সাড়া দিয়ে শহরের প্রতিটি ছাদ, প্রত্যেক ব্যালকনি ও গ্রামীণ বাড়িঘরে নিজ উদ্যোগে চাষাবাদ করে মানুষ পরিবারের খাদ্য জোগান দিচ্ছে।

ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বাঙালির মহান মুক্তিসংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এদেশের কৃষক ও ছাত্রসমাজ অস্ত্র হাতে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে শত্রুমুক্ত করেছে। ভাষা, ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে বঙ্গবন্ধু থেকে দেশরত্নের যে নিরন্তর সংগ্রাম তাতে নির্ভরযোগ্য সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে এদেশের কৃষক ও ছাত্রসমাজ।

বিজ্ঞপ্তিতে তারা আরও বলেন, বাংলার ছাত্রসমাজের নির্ভরতার একমাত্র ঠিকানা, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহীদের রক্তস্নাত সংগঠন বংলাদেশ ছাত্রলীগ দেশের তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে, চলতি বোরো মৌমুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তারা যেন নিরবচ্ছিন্ন ও নিরলস ভূমিকা পালন করে। অতীতের মতো এবছরও ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের কাছের বন্ধুতে পরিণত হবে, এটিই সংকল্প।

এমকেআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()