সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

১০ দিনে ৫ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ

জলবায়ু পরিবর্তনজনিত কারণে তীব্র তাপপ্রবাহ প্রতিরোধ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখতে আগামী ১০ দিনে পাঁচ লাখ গাছের চারা রোপণ করবে বাংলাদেশ ছাত্রলীগ।

পরিবেশ

জলবায়ু পরিবর্তনজনিত কারণে তীব্র তাপপ্রবাহ প্রতিরোধ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখতে আগামী ১০ দিনে পাঁচ লাখ গাছের চারা রোপণ করবে বাংলাদেশ ছাত্রলীগ।

শনিবার (২০ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে ছাত্রলীগ সভাপতি বলেন, বর্তমানে দেশজুড়ে মাত্রাতিরিক্ত তাপপ্রবাহ চলমান রয়েছে, যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে। পরিস্থিতি বিবেচনায় সরকার দেশের ছাত্রসমাজের সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করেছে, সর্বসাধারণের জন্য হিট অ্যালার্ট জারি করেছে এবং প্রয়োজনীয় অন্যান্য নির্দেশনা দিয়েছে।

তিনি বলেন, বাংলার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহীদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও মানুষের প্রতিটি প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে দ্বিধাহীনভাবে, নিঃশঙ্ক চিত্তে, সর্বাগ্রে। জলবায়ু পরিবর্তনজনিত যে কোনো সঙ্কট থেকে সমাধানের অন্যতম উপায় বৃক্ষরোপণ। প্রতিবছর নিয়মিতভাবে ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। পরিবেশ দিবস-২০২৪ কে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগ এক কোটি বৃক্ষরোপণ করে গিনেস বুকস অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচির পরিকল্পনা করেছে।

১০ দিনে ৫ লাখের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি উপলক্ষে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান নেতাকর্মীদের ৭ দফা নির্দেশনা দিয়েছেন। সেগুলো হলো-১. চলতি এপ্রিল মাসের ২১-৩০ তারিখের মধ্যে এই কর্মসূচি শেষ করতে হবে।২. কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে নিয়মমাফিক বৃক্ষরোপণ করতে হবে। ৩. শুষ্ক মৌসুম বিধায় নিয়মিত গাছে পানি দিতে হবে। ৪. রোপণ করা বৃক্ষের পরিচর্যা করতে হবে। ৫. প্রতিটি উপজেলা ইউনিট এক হাজার এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিট পাঁচশ বৃক্ষরোপণ করবে। ৬. বৃক্ষরোপণের মাধ্যমে উপজেলা পর্যায়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। ৭. বৃক্ষরোপণের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে হবে।

একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সব নেতাকর্মী ও অন্যান্য সাংগঠনিক ইউনিটকে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

হাসান আলী/কেএসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()