পরিবেশখাবারের সংকটে মিরসরাইয়ে পাহাড় ছেড়ে লোকালয়ে অজগর, আটকা পড়ছে ফসলের জালে
চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে ১৫টির বেশি অজগর লোকালয়ে ঢুকে আটকা পড়ে, বেশিরভাগই ফসল রক্ষার জালে। বন বিভাগ ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের ভাষ্য, আবাস সংকোচন ও খাবারের সংকটই এর কারণ; উদ্ধার হওয়া সব অজগর বনে অবমুক্ত করা হয়।
