ভিডিওতরুণ কৃষকের উদ্যোগে পাল্টে গেছে জীবন | Bangladesh Television
ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা গ্রাম। এখানেই স্বপ্নবান চার তরুণের সমন্বিত খামার। বিশ একরের এই খামারের যাত্রা শুরু ২০১৭ সালে। এখন ৮ একরে মাল্টা, ৯ একরে লেবু, প্রায় ৩ একর মাছসহ বিভিন্ন ফল ফসল উৎপাদনের চেষ্টা করছেন তারা।





