করোনা পরিস্থিতিতে কৃষির সকল খাতই কমবেশি ক্ষতিগ্রস্ত। একদিনে বিভিন্ন উপকরণের দাম বেড়েছে, অন্যদিকে মাঝে মাঝেই লকডাউনসহ নানা কারণে সরবরাহ ও বাজার ব্যবস্থায় সংকট দেখা দিচ্ছে। এতে খামারিরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি খামারিদেরকে এই ক্ষতির জের টানতে হচ্ছে বেশি। তারপরও এক শ্রেনীর উদ্যোক্তা এই সংকটের ভেতর হতাশ না হয়ে টিকে থাকার পক্ষপাতি।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার খন্দকার আতিকুর রহমান নাঈম। তিনি গত চার বছর আগে যুক্ত হয়েছেন পোল্ট্রি শিল্পের সঙ্গে। মাঝারি আকারের খামারি তিনি। মূলত তার খামারে রয়েছে চার হাজার তিন’শ লেয়ার পোল্ট্রি।
নাঈম এ সময়ের একজন শিক্ষিত তরুণ। তার সুযোগ ছিল অন্য যেকোনো পেশায় ভালো করার। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে চাকরির পেছনে না ছুটে শুরু করেন কৃষিকাজ। ক্ষুদ্র ক্ষুদ্র পরীক্ষামূলক নানা ফল ফসলের চাষ করতে করতে এক পর্যায়ে গেড়ে তোলেন এই পোল্ট্রি খামার। চলুন শোনা যাক তার মুখেই।





মন্তব্য
(০)