টাংগাইলের মধুপুর। বছর দশেক আগেও এই এলাকায় কৃষির বৈচিত্র ছিল অনেকটাই আনারস ও কলা নির্ভর।
এখানে কয়েক বছর আগেও কলা ছাড়া অন্য কোনো ফসল তেমন একটা হতো না। সেখানেই এখন ঢুকে পড়েছে পেয়ারা, কাজুবাদাম, কফির মত আধুনিক ও উচ্চ মুল্যের ফল ফসল।
এইসব পরিবর্তন যাদের হাতে হাত দিয়ে ঘটেছে তাদের অন্যতম হলেন মোহাম্মদ হালিম সরকার। ছাত্র অবস্থাতেই তার চিন্তায় ঢুকেছিল কৃষিতে যুক্ত হবার কথা।অনুসন্ধান করছেন নতুন নুতন ফল ফসলের জ্ঞান ও প্রযুক্তির। তার বিশ্বাস, এই এলাকার পাহাড়ি মাটি ভৌগলিক কারণেই উচ্চ ফলনশীল ও শস্য আবাদের জন্য দারুণ উপযোগী।





মন্তব্য
(০)