পরিবেশবন্যপ্রাণীর নিরাপত্তা চেয়ে পল্লীবিদ্যুৎ সমিতিকে বনবিভাগের চিঠি
বন্যপ্রাণীরা যাতে নিরাপদে চলাচল করতে পারে সেজন্য বনাঞ্চলের ভেতর দিয়ে টানা বিদ্যুৎ লাইনের তারে আবরণ বা কভার লাগাতে নির্দেশনা দিয়ে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতিকে চিঠি দিয়েছে বনবিভাগ। সম্প্রতি মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে এ চিঠি দেওয়া হয়।












