পরিবেশতীব্র দাবদাহে অতিষ্ঠ চিড়িয়াখানার প্রাণিকূল
দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অসহনীয় তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ। এ গরমের প্রভাব পড়েছে ঢাকা চিড়িয়াখানার প্রাণীদের উপরও। দাবদাহে অতিষ্ঠ প্রাণীদের খাদ্য গ্রহণেও অনীহা দেখা দিয়েছে। তাপ থেকে বাঁচতে কোনো প্রাণী নেমেছে পানিতে। কোনোটি আশ্রয় নিয়েছে গাছের ছায়ায়।












