পরিবেশযাযাবর জীবন ছেড়ে খুলনায় ব্যবসা করছেন ১৮ বেদে নারী, সন্তানেরা স্কুলে
খুলনার সাত নম্বর ঘাট এলাকার ১৮ জন বেদে নারী গ্রামে গ্রামে ঘোরার জীবন ছেড়ে কাপড়, ব্যাগ, মুদি ও সবজির ব্যবসা আর ছাগল পালন করে সংসার চালাচ্ছেন। ২০২২ সালে বেসরকারি সংস্থা রূপান্তরের ১০ দিনের প্রশিক্ষণের পর তাঁদের এই পথচলা শুরু, জানিয়েছিল জাগো নিউজ ২৪।





