কৃষকের তিন বিঘা জমির পেঁপে গাছ নষ্ট করে দিলো দুর্বৃত্তরা
ঝিনাইদহের শৈলকূপার ঝাউদিয়া গ্রামে হাফিজ উদ্দিন (৪০) নামের এক কৃষকের তিন বিঘা জমির পেঁপে গাছ বিষ দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
ঝিনাইদহের শৈলকূপার ঝাউদিয়া গ্রামে হাফিজ উদ্দিন (৪০) নামের এক কৃষকের তিন বিঘা জমির পেঁপে গাছ বিষ দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
রাজবাড়ীর পাংশায় গত ২৪ ঘণ্টায় পৃথক স্থানে সাপের দংশনের শিকার হয়েছেন তিনজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরবরাহ কম থাকায় পাশাপাশি চাঁদাবাজি ও ডিজেলের দাম বেশি হওয়ায় কারণে দেশে বর্তমানে ইলিশের দাম বেশি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
ইউরিয়া একটি সাদা ও দানাদার রাসায়নিক পদার্থ; যা সাধারণত কৃষিক্ষেত্রে নাইট্রোজেন সরবরাহের জন্য ব্যবহার করা হয়। এতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নাইট্রোজেন সার। ইউরিয়া সারের উপাদান হলো—নাইট্রোজেন থাকে ৪৬%। এটি একটি উচ্চ নাইট্রোজেনযুক্ত সার, অর্থাৎ ১০০ কেজি ইউরিয়ায় প্রায় ৪৬ কেজি নাইট্রোজেন থাকে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, প্রকৃতি দমন করা যায় না, দমন করলে ফল ভালো হয় না, স্বৈরাচার শেখ হাসিনাও জনগণকে দমিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করেছে।
হৃদয়ে মাটি ও মানুষশরীয়তপুরের ঐতিহ্যবাহী কাঁসা-পিতলের শিল্প আজ হারিয়ে যেতে বসেছে। একসময় শত শত পরিবার জীবিকা নির্বাহ করতো এই শিল্পের মাধ্যমে, এখন হাতেগোনা কয়েকজন তা ধরে রেখেছেন। সরকারি সহায়তা, বাজার সম্প্রসারণ ও প্রশিক্ষণ, এসব উদ্যোগ ছাড়াও দরকার আমাদের আগ্রহ ও সচেতনতা।
ঝালকাঠির বিখ্যাত ভাসমান হাট ও পেয়ারা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানী।
বাগেরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের নজর কাড়ছে সৌদি আরবের খেজুরের চারা। মরিয়ম, একলাছ, আজুয়া ও খালাছ এই জাতের চারাগুলো ঘিরেই জমে উঠেছে আগ্রহ।
আবহমানকাল থেকেই পাঙাশ মাছ বাংলাদেশের মানুষের খাদ্যতালিকায় জায়গা করে নিয়েছে। এ মাছ একসময় নদ-নদী ও উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকভাবেই পাওয়া যেত। দক্ষিণাঞ্চলের নদীগুলো ছিল পাঙাশের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। একসময় পাঙাশ ছিল আভিজাত্যের প্রতীক। কিন্তু নদীর নাব্য হ্রাস পাওয়ার ফলে এবং প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র
মাঝে মাঝেই বাড়ির আনাচে কানাচে সাপের খোলস পরে থাকতে হয়তো দেখবেন। কিংবা ছোটবেলায় দেখেছেন অনেকে। শহরে এই দৃশ্যের সাক্ষী না হলেও গ্রামে যাদের বসবাস তারা এখনো সাপের খোলস দেখতে পান। কিন্তু সাপ কেন খোলস বদলায় জানেন কি? এ নিয়ে অনেক ধরনের গল্পকথা ছড়িয়ে আছে আমাদের গ্রামবাংলার মানুষের মুখে মুখে।
পাহাড়ঘেরা বান্দরবানের হর্টিকালচার সেন্টারে কাজুবাদাম প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান 'কিষাণঘর অ্যাগ্রো'। সেখানে কাজ করছেন ১৫-২০ জন নারী, যাদের অধিকাংশ পাহাড়ি। ছোট এ প্রতিষ্ঠানে অবহেলিত পাহাড়ি নারীরা পেয়েছেন ভিন্ন জীবন। জুমচাষ থেকে কৃষক এখন সম্ভাবনাময় কাজু-কফি চাষি। দেশের অর্থনীতিতেও লাগছে বদলের হাওয়া।
রেস্তোরাঁয় বসে চা পানের পাশাপাশি সিংহশাবককে কোলে নেওয়ার সুযোগ দিচ্ছে চীনের একটি সংস্থা। তাদের এই উদ্যোগ অনলাইনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
বাগেরহাটের ৯ শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসন ও সুন্দরবন পূর্ব বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ঐতিহ্যবাহী কাঁসা-পিতলের শিল্প আজ হারিয়ে যাওয়ার পথে। আধুনিক বিকল্পের দাপটে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে হাজার বছরের পুরোনো এই শিল্পের। এখনও যারা এ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, তারা আছেন নানা সংকটে। যথাযথ সহায়তা ও উদ্যোগ না এলে হয়তো মুছে যাবে গুরুত্বপূর্ণ এক সাংস্কৃতিক পরিচয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। পরবর্তী প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার এখনই উপযুক্ত সময়।
আষাঢ় শেষে এখন শ্রাবণ। কিন্তু দিনাজপুরে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলেনি। খাল-বিল, ডোবা অথবা বাড়ির পাশে নিচু জমি কোথাও পানি নেই। ফলে পাট জাগ দিতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন দিনাজপুরের পাটচাষিরা। এতে কষ্টের ফসল সোনালি আঁশ এখন কৃষকের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে।
ঝালকাঠির বিলাতি গাব ঐতিহ্যবাহী ফল, যা সাধারণত 'গাব' নামেই পরিচিত। স্থানীয়ভাবে বেশ কদর আছে। দেখতে অনেকটা আপেলের মতো। ত্বক হালকা বাদামি ও লোমশ। মাংসল অংশ হালকা ক্রিম রঙের। খেতে বেশ মিষ্টি ও সুস্বাদু। গ্রামাঞ্চলে অযত্নে বেড়ে ওঠে। ফলটি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। এতে প্রচুর
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ শনিবার দেশের প্রতিটি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হবে।
মৎস্যবাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ২০২৫ সালের জুলাই পর্যন্ত বিলুপ্তপ্রায় ৪০ প্রজাতির দেশি মাছের সফল কৃত্রিম প্রজনন করেছেন; এর ১২ প্রজাতির পোনা এখন দেশজুড়ে হ্যাচারিতে ব্যাপকভাবে উৎপাদিত হচ্ছে।
বান্দরবানের লামায় লোকালয় থেকে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলা সদর ইউপির ২ নম্বর ওয়ার্ডের মেরাখোলা মুসলিম পাড়া থেকে বানরটি উদ্ধার করা হয়।