সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

রেস্তোরাঁয় চা পানের সঙ্গে সিংহশাবককে আদরের সুযোগ!

রেস্তোরাঁয় বসে চা পানের পাশাপাশি সিংহশাবককে কোলে নেওয়ার সুযোগ দিচ্ছে চীনের একটি সংস্থা। তাদের এই উদ্যোগ অনলাইনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

ফসল

রেস্তোরাঁয় বসে চা পানের পাশাপাশি সিংহশাবককে কোলে নেওয়ার সুযোগ দিচ্ছে চীনের একটি সংস্থা। তাদের এই উদ্যোগ অনলাইনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, শানশি প্রদেশের তাইইউয়ানে চালু হয়েছে রেস্তোরাঁটি। সেখানে চার ধাপের একটি সেট মেন্যুর অংশ হিসেবে অতিথিরা ওই সিংহশাবকদের আদর করতে পারেন। এ নিয়ে প্রাণীর কল্যাণ ও আইনি বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট ও ওয়েইবোতে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, অতিথিরা সিংহশাবকদের কোলে নিয়ে আদর করছেন।

আরও পড়ুন>>

'ওয়ানহুই' নামের রেস্তোরাঁটি গত জুন মাসে চালু হয়। এর ডউইন অ্যাকাউন্ট (টিকটকের চীনা সংস্করণ) অনুযায়ী, রেস্তোরাঁটিতে সিংহশাবক ছাড়াও লামা, কচ্ছপ এবং হরিণও রয়েছে।

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম শাংহাই ডেইলি জানিয়েছে, রেস্তোরাঁটি প্রতিদিন প্রায় ২০টি টিকিট বিক্রি করে। ১ হাজার ৭৮ ইউয়ান (প্রায় ১৫০ ডলার) মূল্যের মেনুতে অতিথিরা প্রাণীদের আদর করার সুযোগ পান।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই সেবাকে ঘিরে আইনি বৈধতা ও পশু কল্যাণ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।

রয়টার্স স্বাধীনভাবে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তবে অনলাইনে বেশিরভাগ মন্তব্যই ছিল সমালোচনামূলক। অনেকেই একে 'বিপজ্জনক' ও 'প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা' বলেও আখ্যা দিয়েছেন।

একজন ওয়েইবো ব্যবহারকারী লেখেন, এটি ধনীদের খেলার জিনিস। সাধারণ মানুষ তো এক কাপ চা-ই কিনতে পারে না।

আরেকজন লেখেন, প্রাসঙ্গিক কর্তৃপক্ষের বিষয়টি দেখা উচিত।

ঘটনাটি এমন এক সময় সামনে এলো, যখন চীনের চোংকিং অঞ্চলের একটি হোটেলকে গত জুন মাসে তদন্তের মুখোমুখি হতে হয়েছিল। সেখানে অতিথিদের জাগিয়ে তোলার জন্য বিছানায় লাল পান্ডা উঠিয়ে দেওয়া হতো বলে জানিয়েছিল রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।

সূত্র: রয়টার্সকেএএ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()