ছাদকৃষি পরিসরেও বাণিজ্যিক উৎকর্ষ
ছাদকৃষি পরিসরেও সৃষ্টি করা যেতে পারে বাণিজ্যিক উৎকর্ষ। মানসিক অবসাদ দূর করা থেকে শুরু করে জীবনে ইতিবাচক অনেক কিছুই যুক্ত করা যেতে পারে ছাদকৃষিতে। পাশাপাশি নিশ্চিত হতে পারে পারিবারিক পুষ্টি।
ছাদকৃষি পরিসরেও সৃষ্টি করা যেতে পারে বাণিজ্যিক উৎকর্ষ। মানসিক অবসাদ দূর করা থেকে শুরু করে জীবনে ইতিবাচক অনেক কিছুই যুক্ত করা যেতে পারে ছাদকৃষিতে। পাশাপাশি নিশ্চিত হতে পারে পারিবারিক পুষ্টি।
সংগীত সাধনায় প্রকৃতির মগ্নতা পেতে সাহায্য করছে ছাদকৃষি। প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা তার বাসভবনের ছাদে করেছেন ছাদকৃষির আয়োজন। তিনি বলছেন, সংগীত চর্চায় এ ছাদকৃষি রাখছে শুদ্ধ মনন তৈরির প্রয়াস।
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে মনোরম ছাদকৃষি সাজিয়েছেন ফাতেমা সারোয়ার। ফসলি সৌন্দর্য আর মানসিক চাহিদা পূরণের ছাদকৃষি অনুশীলনটিই তার কাছে নাগরিক জীবনের বড় আনন্দসঙ্গী।
বিশুদ্ধ ও তরতাজা ফল-ফসল প্রাপ্তি আর প্রকৃতির সান্নিধ্যে থাকার চেষ্টায় রাজধানীর বাড্ডায় ফ্ল্যাটবাড়িতে থেকেও ছাদকৃষি গড়েছেন জীবন্নাহার জেবা। যেখান থেকে মিলছে নিরাপদ খাদ্য আর মানসিক প্রশান্তি।
বিষমুক্ত ফল-সবজি আর বিশুদ্ধ অক্সিজেনের প্রত্যাশায় নাগরিকদের অনেকেই উৎসাহী হচ্ছেন ছাদকৃষিতে। ঢাকা বনশ্রীর সালেহা রহমান ও মাহবুবুর রহমান বাবুল দম্পতিও নতুন বাড়ি নির্মাণের সময় পরিকল্পনা এঁকেছিলেন কৃষি আয়োজনের।
শহরে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য কৃষি ও পরিবেশ বিষয়ে হাতে খড়ি দেয়ার অন্যতম উৎস হতে পারে ছাদকৃষি। এমন দৃষ্টান্তের সন্ধান পাওয়া গেলো ঢাকার বালুরঘাটে মালেক মিজির বাসভবনে।
ভবনের ছাদে হারানো ফসলি মাঠের মতই নমুনা গড়ে তুলেছেন ঢাকার কাফরুলের এক পরিবার। যাদের কাছে নিজেদের পুরোনো বসতভিটা আর বাল্যস্মৃতি পেতেও অনুপ্রেরণা জোগাচ্ছে ছাদকৃষি।
রাজধানী ঢাকার হেয়াররোডে পরিকল্পনা মন্ত্রীর সরকারি বাসভবনে দীর্ঘদিন ধরেই চলছে ছাদকৃষি অনুশীলন। যা এখন আর শুধু পারিবারিক পুষ্টিচাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ নেই। সামগ্রিক সুস্থতা ও সামাজিক দায়িত্ব হিসেবে কার্যকরী করে তুলেছেন আয়োজনটিকে।
এখন শহরের বড় বড় ভবনের ছাদে বনায়ন হচ্ছে। এ যেন সবুজের সমারোহে পরিবারের পুষ্টি চাহিদা মেটানো। তাই তো শখের বশে হলেও তৈরি হচ্ছে সবুজ ছাদ বাগান।
দিনে দিনে শহর সম্প্রসারণ হচ্ছে, ফলে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ গাছপালা, বিনষ্ট হচ্ছে আবাদি জমি। এই চিন্তা থেকে নাগরিক সমাজের অনেকেই নিজ বাসভবনে গড়ছেন ছাদকৃষি। যেখান থেকে মিটছে নিরাপদ খাদ্য, পুষ্টি চাহিদা ও মানসিক প্রশান্তিও। শাইখ সিরাজের ছাদকৃষি রিপোর্ট।
দিনে দিনে শহর সসম্প্রসারণ হচ্ছে, ফলে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ গাছপালা, বিনষ্ট হচ্ছে আবাদি জমি। এই চিন্তা থেকে নাগরিক সমাজের অনেকেই নিজ বাসভবনে গড়ছেন ছাদকৃষি। যেখান থেকে মিটছে নিরাপদ খাদ্য, পুষ্টি চাহিদা ও মানসিক প্রশান্তিও।
বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক এবং তার স্ত্রী শেহ্নাজ আফসানা লীনা প্রতিদিনের কৃষি অনুশীলনের ভেতর দিয়ে মেটাচ্ছেন পারিবারিক পুষ্টি চাহিদা এবং মানসিক প্রশান্তি।
সাভারের ব্যাংক কলোনী বাজারের মাকসুদা আক্তার বাড়ি নির্মাণের পূর্বেই পরিকল্পনা করে ছাদকৃষিতে যুক্ত হয়েছেন। উৎপাদিত ফল ফসলে মিটছে পারিবারিক পুষ্টি চাহিদা আর মনের খোরাক।
ঢাকার সাভারের ব্যাংক টাউন বাজারে নিজ বাসভবনের উপরে রকমারি ফল ফসলের সংগ্রহশালা করেছেন মাহমুদা হক ও ফজলুল হক দম্পত্তি। অবসর জীবনে প্রাণচাঞ্চল্য টিকিয়ে রাখতে ছাদকৃষি এক অনবদ্য উদ্যোগ বলছেন তারা।
আট বছরের বেশি সময় ধরে ছাদকৃষির সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন রাজধানীর মিরপুরের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শুকুর মাহমুদ মোল্লা। মনের প্রশান্তি আর পারিবারিক চাহিদা পূরণের চিন্তা থেকেই সাজাচ্ছেন নিজের কৃষি।
শহরে নগরে বাড়ির উপরে ছাদকৃষির পাশাপাশি এ ব্যপারে এখন সচেতন হয়ে উঠছেন শিল্প উদ্যোক্তারাও। গাজীপুরের জাঝরে অবস্থিত আইরিশ ডিজাইন লিমিটেড এর ছাদে পরিবেশবান্ধব এবং ফল ফসল উৎপাদনের এমনি এক মনোরম দৃষ্টান্ত গড়ে উঠেছে।
একটি ভবনে বসবাস করে ৩২টি পরিবার। তাদের মধ্যে কয়েকজন সমন্বিত উদ্যোগ নিয়েছেন ভবনের ছাদে কৃষি অনুশীলনের। যেখান থেকে এখন মিটছে ফুল ফল আর ফসলের চাহিদা।
পাঁচ বছর ধরে ছাদকৃষির সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন রাজধানী ঢাকার মিরপুরে পূর্ব টোলারবাগের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. জিল্লুর রহমান। মনের প্রশান্তি আর পারিবারিক চাহিদা পূরণের চিন্তা থেকেই সাজাচ্ছেন নিজ ভবনের ছাদে কৃষির আয়োজন।
ছাদকৃষির সবুজ আয়োজন, ফল ফসলের রঙ্গিন বাহগার শুধু নাগরিক জীবনে সতেজ খাবারের উৎসই নয়। কারো কারো কাছে এটি যেমন মানসিক প্রশান্তির বড় একটি জায়গা, তেমনি কারো কারো শারিরীক অসুস্থতা নিরাময়েও রাখছে ভূমিকা।
স্কুল ভবনের ছাদে গড়ে তোলা ছাদকৃষি হয়ে উঠেছে কৃষি শিক্ষা ও উদ্ভিদবিদ্যার অনুশীলন ক্ষেত্র। শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, তাদের ব্যবহারিক ক্লাসে এই ছাদকৃষির আয়োজন, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বছর তিনেক আগে করোনাকালীন সময়ে গাছপালা ও প্রকৃতিকে ভালোবেসে নিজের ভুবন সাজিয়েছেন যশোরের ইসমত জেরিন খান ও তার পরিবার। এখন বিষমুক্ত ফল ফসল আর শৌখিন কৃষির সঙ্গেই তাদের বসবাস।
যশোর শহরের পূর্ব-বারান্দিপাড়ায় ফলে ফলে সমৃদ্ধ ছাদকৃষি গড়ে তুলেছেন এক চিকিৎসক পরিবার। পেশাগত ব্যস্ততার ফাঁকে ছাদের কৃষির মাঝে কাটে তাদের মনোমুগ্ধকর সময়।
সৌন্দর্য ও সৃজনশীলতাকে ভালোবেসে অনেকেই ঢাকা শহরে ছাদকৃষির প্রসার ঘটাচ্ছেন। সিদ্ধেশ্বরীর সুশান্ত বিশ্বাসও তেমনি একজন। ব্যস্ততার মাঝেও ছাদকৃষিতে নিয়োজিত থেকে নানাভাবে উপকৃত হচ্ছেন তিনি ও তার পরিবার।
কৃষি ও প্রকৃতিকে সরিয়ে দিয়ে আজকাল গড়ে উঠছে নগর সভ্যতা। সেখানেই সবুজকে কিছুটা ফিরিয়ে দিতে ছাদকৃষি করেন সিদ্ধেশ্বরীর বেলাল হোসেন। নিজ বাড়ি নয়, ভাড়া বাড়িতেই ছাদকৃষি গড়ে পরিবারকে রাখতে চাইছেন সুস্থ ও সজীব।
ছাদে শান্ত স্নিগ্ধ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি বিষমুক্ত ফল ফসল উৎপাদনে ঝুঁকছেন উদ্যোক্তারা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এম এ মতিন মনের প্রশান্তি আর পারিবারিক চাহিদা পূরণের চিন্তা থেকেই পরিকল্পিতভাবে সাজিয়েছেন নিজের বাসভবন।
নগরের জানজট আর দুষিত পরিবেশ থেকে রেহাই পেতে অনেকেই বেছে নিচ্ছেন ছাদকৃষি চর্চা। এতে প্রকৃতির শক্তিকে খুব কাছ থেকে উপলবদ্ধি করছেন উদ্যোক্তারা। ফল-ফসলের ভালোবাসায় নিজেকে জড়িয়ে তারা মাটির শক্তিকে উপলব্ধি করছেন।
ছাদকৃষির দরকারি বিষয়গুলো প্রয়োজনের তাগিদেই রপ্ত করছেন উদ্যোক্তারা। ব্যস্ত নাগরিকরাও নিজেদের কাজের ফাঁকে ছাদকৃষি থেকে মেটাচ্ছেন মনের তৃপ্তি, চেষ্টা করছেন পরিবেশকে ভালো রাখার।
ইট-পাথরের শহুরে নাগরিক জীবন থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ। কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে উঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে।
ব্যস্ততম নাগরিকদের মধ্যেও ছাদকৃষি গড়ে তোলার প্রবণতা বাড়ছে। কর্মব্যস্ততার অবসাদ কমিয়ে জীবনকে স্বাভাবিক ছন্দে গেঁথে রাখতে ছাদকৃষির উদ্যোগ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুলার রোডের ডক্টর শহিদুল ইসলাম ও নাসরিন ইসলাম দম্পতি।
মনের প্রশান্তি আর পারিবারিক চাহিদা পূরণের চিন্তা থেকে ঢাকার আদাবরের সাথী চক্রবর্তী এবং ডাক্তার এস চক্রবর্তী দম্পত্তি নিজের বাসভবন সাজিয়েছেন। সাড়ে ছয়কাঠা জায়গার উপরে নির্মাণ করা বাড়ির নানাদিকে সমৃদ্ধ কৃষির মতোই গড়েছেন ফল বাগান।
একটি ছাদে কৃষিকাজ করছেন ত্রিশ পরিবার। মাত্র সাড়ে পাঁচ হাজার বর্গফুট আয়তনে তারা মেটাচ্ছেন কৃষিকাজের শখ। পূরণ করছেন ফুল আর ফল ফসলের চাহিদার অনেকটা।
রাজধানীর শান্তিবাগে এক যুগেরও অধিক সময় ধরে ছাদকৃষি করছেন খালেদা সালেহীন। ২৫শ বর্গফুটের ছাদে তিনি উৎপাদন করছেন নানা রকমের ফল-ফসল। পারিবারিক পুষ্টি চাহিদা পূরনের পাশাপাশি মিটছে কৃষি ও মাটির সংস্পর্শে থাকার সুযোগ।
ঢাকার মিরপুরে মাত্র দেড় হাজার বর্গফুটের ছাদে সমৃদ্ধ কৃষি আয়োজন করেছেন স্কুল শিক্ষিকা শিউলী আফরোজ। নিজের কৃষি অনুশীলন ও পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে কৃষির ধারণা পৌঁছে দেয়ার তাগিদ রয়েছে তার। তিনিও কৃষিকাজকে মনে করেন নাগরিক দায়িত্ব পালনের অংশ হিসেবে।
বাড়তি আমিষের চাহিদা ও কর্মসংস্থানের অন্যতম মাধ্যম হওয়ার কারণে বর্তমানে পোলট্রি শিল্প বেশ জনপ্রিয়। শহরের বহুতল ভবনের ছাদেও গড়ে উঠছে মুরগির খামার। যা থেকে পূরণ হচ্ছে দেশের পুষ্টি, বিশেষ করে আমিষের চাহিদা। যারা লিটার পদ্ধতিতে মুরগি পালন করতে চান, তারা জেনে নিন নিয়মাবলি।
পরিবেশসম্মত শিল্প উৎপাদন এখন সময়ের চাহিদা। কেউ কেউ ভাবছেন শিল্প পরিমণ্ডলে ছাদকৃষি সম্প্রসারণের কথা। এমন উদ্যোগ নিয়ে সাফল্যের সঙ্গে অগ্রসর হচ্ছে গাজীপুরের এক্সক্লুসিভ লিমিটেড।
ছাদকৃষি থেকে জীবনী শক্তি সংগ্রহ করছেন বহু মানুষ। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরাও প্রাণের সন্ধান পাচ্ছেন ওই উদ্যোগ থেকে। তারা বিশ্বাস করছেন, গাছপালা ও ফলফসলের গতিপ্রকৃতির মাঝে লুকিয়ে আছে জীবনের অন্যরকম আলো। সেখান থেকে আসতে পারে আরোগ্য।