ফলকলা চাষে সার ও সেচ: রোপণের আগে থেকে ফুল আসা পর্যন্ত কখন কী দিতে হয়
কলার ভালো ফলনের ভিত্তি তৈরি হয় রোপণের শুরুতেই। কৃষি তথ্য সার্ভিসের নির্দেশনায় প্রতি গর্তে গোবর ২০ কেজি, টিএসপি ৪০০ গ্রাম, এমওপি ৩০০ গ্রাম ও ইউরিয়া ৬৫০ গ্রাম কয়েক কিস্তিতে দেওয়ার কথা বলা হয়েছে, আর শুকনো মৌসুমে সেচ ১৫ থেকে ২০ দিন পরপর।
